রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উত্তর জেলা বিএনপি কমিটিকে স্বাগতম জানিয়ে তারাকান্দায় বিএনপির শুভেচ্ছা মিছিল

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা মিছিল করা হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুভেচ্ছা মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিল শেষে উত্তর বাজারে এক সমাবেশ বক্তব্য রাখেন,তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নব গঠিত ময়মনসিংহ উত্তর জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস ছালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান,উপজেলা যুবদলের আহব্বায়ক আসাদুল হক মন্ডল ও ছাত্রদলের আহব্বায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা মৎসজীবীদলে আহবায়ক হযরত আহম্মেদ শাকিব ও তারাকান্দা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ১৬ জুন বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ময়মনসিংহ উত্তর জেলা শাখায় বিএনপির আহ্বায়ক কমিটিতে অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামকে আহবায়ক ও মোতাহার হোসেন তালুকদার কে যুগ্ম আহব্বায়ক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোযনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com