শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুম ও গুগল মিটের সুবিধা এখন হোয়াটসঅ্যাপে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

ভিডিও কনফারেন্সিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় দুটি অ্যাপ হচ্ছে জুম ও গুগল মিট। দূর দুরান্ত থেকেও মিটিং বা ক্লাস সেরে নেওয়া যাচ্ছে এই অ্যাপগুলোর মাধ্যমে। করোনাকালীন এই অ্যাপগুলো ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি। একসঙ্গে অনেক মানুষ যুক্ত হতে পারেন একটি মিটিংয়ে। হোস্ট চাইলে যে কাউকে মিউট করে রাখতে পারবেন। এবার থেকে এই সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপেও। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ভিডিও কলে আরও বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। ওই আপডেট যোগ করার ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা পাবনে। হোয়াটসঅ্যাপে কলিংয়ে এবার থেকে যে কোনো মেম্বারকে মিউট করতে পারবেন হোস্ট। এছাড়াও গ্রুপ কলিং থেকে সরাসরি কোনো ব্যক্তিকে মেসেজও করতে পারবেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট তিনটি আপডেট আনা হয়েছে। আরও দুটি আপডেট হচ্ছে- এবার থেকে কোনো ভিডিও কল থেকে সরাসরি কোনো ব্যক্তিকে মেসেজ করতে পারবেন। অর্থাৎ এতদিন পর্যন্ত গ্রুপ কল মিনিমাইজ করে সেখান থেকে মেসেজ করতে হতো। কিন্তু এবার ভিডিও কল থেকেই মেসেজ করার সুবিধা আসছে। অন্যটি হচ্ছে- ভিডিও গ্রুপ কল চলার সময় যদি নতুন কেউ যোগ হয় তাহলে প্রত্যেকের কাছে একটি নোটিফিকেশন যাবে। একটি পপ-আপের মাধ্যমে দেখা যাবে কে যোগ দিচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com