শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ পেলেন আবদুল মুহিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে পেশাদার কূটনীতিক মুহাম্মদ আবদুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হচ্ছেন। গতকাল সোমবার (২০ জুন) এক বার্তায় আবদুল মুহিতকে এ পদে নিয়োগের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ১১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবদুল মুহিত বর্তমানে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সেখানে জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ভিয়েনায় অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোতেও দেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ভিয়েনা থেকে হাঙ্গেরি, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার দায়িত্বও পালন করছেন আবদুল মুহিত।
এর আগে তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি এস্তোনিয়া ও আইসল্যান্ডের দায়িত্বও সামলাচ্ছিলেন। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে আবদুল মুহিত কুয়েত, রোম, দোহা, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের হয়ে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর আবদুল মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করেন। ব্যক্তিজীবনে বিবাহিত আবদুল মুহিত দুই কন্যাসন্তানের জনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com