রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘আমার আপনজন’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

আসছে ঈদকে ঘিরে নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন চমক। নাটকটি পরিচালনা করেছেন সেতু আরিফ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এবারই প্রথম সেতুর সঙ্গে আমার কাজ করা। সেতুর লেখা আমার আপনজন নাটকটির গল্প আমার কাছে ভালো লেগেছে। গল্প ভালো লাগলে তা নিজের মধ্যে যথাযথভাবে ধারণ করেই আমি অভিনয় করার চেষ্টাটা করি। এই নাটকের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। সেতু বেশ যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছে। আর চমক এর আগেও আমার সঙ্গে অভিনয় করেছে। নতুন হিসেবে তার চেষ্টাকে আমি সাধুবাদ জানাই।’
রুকাইয়া জাহান চমক বলেন,‘কিছুদিন আগেই চ্যানেল আইতে আমার এবং মোশাররফ ভাইয়ের ধাঁধা নামের একটি নাটক প্রচারিত হয়েছে। এটি নির্মাণ করেছিলেন মেহেদী রনি। বেশ ভিন্ন ধরনের গল্পের নাটক। নাটকটিকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। আমার আপনজন নাটকের গল্পও খুব ভালো। মোশাররফ ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। তিনি ভীষণ সহযোগিতা পরায়ণও বটে। এই নাটকে অভিনয়ের সময়ও যথারীতি তিনি খুব সহযোগিতা করেছেন। ক্যামেরার সামনে যাবার আগে রিহার্সেলও করে নিয়েছি আমরা। আশা করছি এ নাটকটি ভালো লাগবে দর্শকের।’ সেতু আরিফ বলেন,‘এই নাটকের গল্পে মোশাররফ ভাই তার চরিত্রটি বেশ যত্ন নিয়ে ধারণ করেছেন। খুব সাবলীল সুন্দর একটি চরিত্র। নির্মাতা হিসেবে তার সঙ্গে প্রথম কাজ করে আমি ভীষণ খুশী। আর চমকও বেশ ভালো করেছে। নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী।’ নির্মাতা জানান, আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com