রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অকালে চুল পাকা রোধ করে যেসব খাবার

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

কম বয়সেই অনেকের চুল পেকে যায়। স্কুল, কলেজগামী ছাত্রদেরও চুল পাকা দেখা যায়। দীর্ঘদিন ধরে চলা হজমের সমস্যা বা লিভারের সমস্যা থাকলে অকালে চুলে পাক ধরে, কখনও ভিটামিন আর খনিজের অভাবে এমনটা হয়। কিন্তু কারণ যাই হোক না কেন, অসময়ে মাথার চুল পাকা কেউ-ই পছন্দ করেন না। তবে পুষ্টিবিদরা বলছেন, দৈনন্দিন খাদ্য তালিকায় কয়েকটি বিশেষ খাবার-দাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে খাবার তালিকায় রাখুন এই খাবারগুলি: বাদাম: আখরোটে, আমন্ড বা যে কোন ধরনের বাদামেই রয়েছে প্রচুর পরিমাণে কপার, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদামের তেলও মাথায় মাখাতে পারেন। তাতে উপকার পাবেন।
সবুজ শাক-সবজি: যে কোন সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড, যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।
ছোলা: ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফোলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।
মুরগীর মাংস: মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড, যা অকালে চুল পেকে যাওয়ার সমস্যা ঠেকাতে সাহায্য করে।
লিভার বা মেটে: খাসির লিভার বা মেটেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২, যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।
চিংড়ি: অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে খাবার মেন্যুতে রাখুন চিংড়ি। চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।
স্যামন মাছ: এই মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী!




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com