শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এমন কথা বলবেন না, যা সরকারের বিরুদ্ধে যায়: আবদুস সোবহান গোলাপ

শাহজাহান সাজু:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

পদ্মা সেতু নিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেছেন, যারা ষড়যন্ত্রের কথা বলেন, তারা জেনেশুনে প্রমাণসহ কথা বলবেন। এমন কোনও কথা বলবেন না, যা সরকারের বিরুদ্ধে যায়। গত সোমবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে এ সভার আয়োজন করে দৈনিক বঙ্গ জননী।
আবদুস সোবহান গোলাপ বলেন, ‘অনুষ্ঠানের শুরুতে পদ্মার ওপর দেখানো ভিডিওতে ‘ধন্যবাদ বঙ্গবন্ধু, ধন্যবাদ শেখ হাসিনা, পদ্মা সেতু জিন্দাবাদ’ বলা হয়েছে। আপনারা কি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি? আওয়ামী লীগের আদর্শের কর্মী? আপনাদের বক্তব্যে পরিষ্কার, আপনি কোন লাইনের লোক।’ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথায়ই এগুলো বেরিয়ে আসবে উল্লেখ করে তিনি বলেন, ‘কাজেই বক্তব্য রাখতে গেলে হোমওয়ার্ক করে আসবেন। নতুবা কথা বলবেন না। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আঞ্চলিকতার কথা কেউ কোথাও বলেনি। সারা দেশের মানুষ উপকৃত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক চৌধুরী, দৈনিক বঙ্গ জননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত, সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গনি মিয়া বাবুল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com