শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজী মো. মাসুদ রানা (পিরোজপুর) মঠবাড়িয়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে বাগানে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার বিচারের দাবীতে মানববন্ধন করেছে উপজেলার জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা ও জানখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসা সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বখাটে নান্টু সিকদার(৩০) এর বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শওকাতুল আলম, জানখালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল মোল্লা, মাদ্রাসা শিক্ষক নূর হোসেন শরীফ, নিত্যানন্দ মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য তসলিম হোসেন মিলন, আ’লীগ নেতা ফরাজী হুমায়ূন কবির ও সমাজ সেবক মোঃ জিয়া হাওলাদার প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার জানখালী উলুবাড়িয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে রাস্তা দিয়ে বাগানে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় উলুবাড়িয়া গ্রামের ননী সিকদারের পুত্র নান্টু সিকদার। পরে মাদ্রাসার ছাত্ররা ও এলাকাবাসী ঘটনাটি শুনতে পেয়ে বখাটেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এঘটনায় ওই ছাত্রীর ফুফা আঃ খালেক হাওলাদার বাদী হয়ে ওই দিন রাতেই মঠবাড়িয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় নান্টুকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com