বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাদুল্লাপুরে কৃষকরা পেলেন সাড়ে ১৫ হাজার ফলদ-ঔষধি গাছের চারা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষক গ্রুপের সদস্যদের মাঝে ফলদ ও ঔষধী বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। দুই ধাপে ১৫ হাজার ৪৮০টি চারা বিতরণ করা হয়। সোমবার (২১ জুন) বিকেলে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম বসনিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুর রব সরকার প্রমুখ। শেষে উপজেলার ১৮ টি কৃষক গ্রুপের প্রত্যেকটিতে ১৮০ চারাসহ মোট ৩ হাজার ২৪০টি চারা প্রদান করা হয়েছে। এরআগে ৬৪টি গ্রুপে ১২ হাজার ২৪০টি বৃক্ষ চারা বিতরণ করা হয়। এসবের মধ্যে উন্নত জাতের আম, লিচু, মাল্টা, পেয়ারা ও নিম চারা ছিল। সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম বলেন, দানাদার শস্য উৎপাদনের পাশাপাশি কৃষকদের ফলদ ও ঔষধী ওপর উদ্বুদ্ধকরণ করা হচ্ছে। যাতে করে স্থানীয় চাহিদা পুরণ করতে পারেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com