শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামরাইয়ে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত চেয়ে এলাকাবাসির মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

ঢাকার ধামরাইয়ে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এলাকাবাসী। বুধবার (২২ জুন) সকাল ১১ টার দিকে ধামরাই উপজেলার জলসীন কান্দাপাড়া এলোকেশী উচ্চ বিদ্যালয়ের মুল ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জলসীন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। এরপর সংক্ষিপ্ত আকারে বক্তারা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু ও স্কুলের প্রধান শিক্ষক মিলে নিজেেেদর স্বার্থ হাসিলের জন্য কাউকে না জানিয়ে বিশ হাজার টাকা করে দুইজন দাতা সদস্য নিয়ে নিজের ইচ্ছামত নির্বাচনের তারিখ ঘোষনা করেছেন। সেই প্রহসনের নির্বাচনের স্থগিত করে এলাকাবাসির ও দাতা সদস্যদের সাথে নিয়ে একটি সুন্দর নির্বাচনের দাবি জানান এলাকাবাসি। বক্তরা আরও বলেন, যেখানে দাতা সদস্য হওয়ার জন্য দুই লক্ষ টাকা দেওয়ার লোক থাকার সত্বেও তারা নিজেদের লোকজন নিয়ে সিলেকশন নির্বাচন করতে চায়। আমরা এলাকাবাসী সাথে নিয়ে এই নির্বাচন স্থগিতের জন্য জোর দাবি জানায়। এই সময় বক্তব্য রাখেন, নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মোল্লা, কুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আজাহার আলী, মোঃ কুরবান আলী, ইউপি সদস্য মোঃ মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান, এই বিষয়ে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোঃ আব্দুল হান্নান বলেন, আজ যারা নির্বাচনের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা মুলত স্কুলের উন্নয়ন চায় না। তারা চায় বিশৃঙ্খলা করতে। আমাদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাখু সভাপতি হিসাবে থাকলে স্কুলের উন্নয়ন হয়। এই বিষয়ে প্রিজাইডিং অফিসার ও ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বানের তারিখ ঘোষনা করা হয়। তবে নির্বাচন স্থগিত চেয়ে এলাকাবাসি একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিত্বে এলাকাবাসিদের নিয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com