রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পদ্মা সেতুর দুই প্রান্তে র‌্যাবের নিরাপত্তা জোরদার

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা নিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পদ্মা সেতুর আশপাশ আমরা তদারক করছি। এখানে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তার পরও সব ধরনের প্রস্তুতি রেখেছি। পদ্মা সেতু নিয়ে অনেকে বিভ্রান্তকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রতিটি জায়গায় নজর রাখছি।’ বুধবার সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত ও সমাবেশস্থল পরিদর্শন শেষে মাদীপুরের বাংলাবাজার ঘাটে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নাশকতাসহ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের প্রতিটি টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ইতিমধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে গুজব, উসকানিমূলক তথ্য প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। র‌্যাবের মহাপরিচালক বলেন, সেতুর দুই প্রান্তে র‌্যাবের নিরাপত্তা, সমাবেশস্থল টোল প্লাজা ফলক উন্মোচন, হেলিপ্যাডসহ সর্বস্তরের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বোম্ব ডিস্পোজাল ইউনিট, ডগ স্কোয়াড মাঠে কাজ করবে। এ ছাড়া র‌্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com