বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উহানের চেয়ে করোনায় আক্রান্ত বেশি মুম্বাইয়ে

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যায় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে ছাড়িয়ে গেছে ভারতের মুম্বাই। শহরটিতে মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। যা উহানের করোনা শনাক্তের চেয়েও ৭০০ বেশি।

বার্তা সংস্থা এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। উহানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৩ জন। যাদের মধ্যে প্রাণহানি ঘটেছে তিন হাজার ৮৬৯ জনের।

অপরদিকে ভারতের শিল্প ও বিনোদন রাজধানী মুম্বাইয়ে করোনায় এক হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যায় সোমবার চীনকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। ভারতে করোনা বিস্তারের সবচেয়ে বড় হটস্পট হলো এই রাজ্যটি।

আর গত বছরের শেষ দিনে উহান থেকে প্রথম করোনাভাইরাসের বিস্তার ঘটেছিল। এরপর তা মহামারী রূপ নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৯০ হাজার জন ছিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৯৮ জন।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৯০ দিন আগে প্রথম নতুন করোনাভাইরাসের রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল। তারপর ৬ মে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার হয়ে ২১ মে ২৫ হাজারে দাঁড়ায়, আর পরবর্তী ১৯ দিনের মধ্যে আরও ৬৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ২২ হাজার ৯৪২ জন রোগ মুক্ত হয়েছেন।

এমএস/প্রিন্স/খপ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com