রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমার হিজাব আমার শক্তির উৎস : সালি আল মুকলানি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

আরব বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সালি আল মুকলানি। তিনি একটি ক্যালিওগ্রাফি তৈরি করেছেন। সম্প্রতি তার ওই ক্যালিওগ্রাফি নিউইয়র্কে অনুষ্ঠিত কংগ্রেস আর্ট প্রতিযোগিতা-২০২২-এ সেরার পুরস্কার জিতেছে। ক্যালিওগ্যাফিটির নাম ছিল ‘হিজাব আমাকে শক্তিশালী করে’। শনিবার সালি আল মুকলানি প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়েছেন আলজাজিরার হ্যাশট্যাগ অনুষ্ঠানে। তাতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ‘আমার শিক্ষক আমাকে জানালেন যে, আমার ক্যালিওগ্রাফিটি বেশ অর্থবহ। তাই আমার প্রতিযোগিতায় অংশ নেয়া উচিৎ। এটিই অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিল।’ সালি আল মুকলানি মনে করেন- হিজাব পরিহিতা নারীদের নিজেদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। তাদের হিজাবের সৌন্দর্য উপভোগ ও অনুভব করা উচিৎ। তিনি বলেন, ‘কেউ হয়ত আইন চাপিয়ে দেবে এবং চাইবে আমরা অস্বস্তিতে পড়ি। কিন্তু আমাদের কাজ হলো- সমালোচনা এড়িয়ে চলে শক্তি অনুভব করা। কারণ, আমাদের পরিহিত হিজাব আমাদের শক্তির উৎস।’
তিনি হিজাবী নারীদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, নারীরা যদি ওই পরামর্শটি গ্রহণ করে, তাহলে হয়ত হিজাবের প্রতি মানুষের অনেক নেতিবাচক মনোভাব পরিবর্তন হয়ে যেতে পারে। তিনি তাদের উদ্দেশে বলেন, ‘কারো সমালোচনায় কান দেবেন না। বিষয়টি যদিও কঠিন। এখন আমি যা শুনছি তা আমার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ আমার কাজ হলো- আমি যা পছন্দ করি, তা থেকে আমি শক্তি অনুভব করব। আমাদের আবেগকে অনুসরণ করা উচিৎ। এটি আমাদের সহায়তা করবে।’ প্রতিযোগিতায় অংশ নেয়ার ব্যাপারে সালি আল মুকলানি বলেন, ‘অনেক শক্তিমান শিল্পীদের উপস্থিতির কারণে শুরুতে এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইনি। কিন্তু শিক্ষকের পীড়াপীড়িতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই এবং বিস্ময়করভাবে বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করি।সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com