রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জের রায়গঞ্জের সাংবাদিক পুত্র সুব্রত কুমার চীনে সেরা গ্র্যাজুয়েট সম্মাননা পেলেন

প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরপত্রের রায়গঞ্জ প্রতিনিধি ও সিরাজগঞ্জ থেকে প্রকাশিত আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ সংবাদ দাতা প্রদীপ কুমার ভৌমিক ও স্বর্গীয় গীতা রানী ভৌমিকের পুত্র বাংলাদেশের শিক্ষার্থী সুব্রত কুমার চীনের নানচিং ইউনিভাসিটি অব দি আর্টস বিশ্ববিদ্যালয়ের সেরা গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে সম্মাননা স্বারক গ্রহণ করেছেন। সোমবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুব্রতের হাতে এই সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। এর আগে সুব্রত কুমার একই বিশ্ববিদ্যালয় থেকে সেরা বিদেশী শিক্ষার্থী হিসেবে এক্সিলেন্ট স্টুডেন্ট এ্যাওয়ার্ড গ্রহণ করেছিলেন। সমার্বতন অনুষ্ঠান থেকে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী গ্রামের মেধাবী শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক এ বছর চীনে সেরা গ্র্যাজুয়েট সম্মাননা পেলেন। উল্লেখ্য সুব্রত কুমার রাজশাহী বিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং ২০১৮ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনের নানচিং ইউনিভাসিটি অব দি আর্টস এ ভর্তি হন। এ বছর সেখান থেকে গ্রাফিক্স ডিজাইনে সফল ভাবে পোষ্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। রায়গঞ্জের মেধাবী কৃতিসন্তান চীনে সেরা গ্র্যাজুয়েট সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন এবং সুব্রত কুমার ভৌমিকের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামা করে বার্তা পাঠিয়েছেন রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু, সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ.এম মোনায়েম খান, সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসরাম, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতান, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ আলী, সাবেক সভাপতি দীপক কুমার কার, কার্যনির্বাহী কমিটির সদস্য স.ম.আব্দুস ছাত্তার, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মোঃ সাজেদুল আলম, সদস্য মোঃ ফজলুল হক খান, রিপোটার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন বকুলসহ রায়গঞ্জ প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির সকল সদস্য বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com