রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীর পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ২৫ জুন, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকা পবনাপুর ইউনিয়নে, নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে পবনাপুর মহিলা কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটির চারদিকে ১০/১৫ কিলোমিটারের মধ্যে কোন মহিলা কলেজ না থাকায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি অধ্যক্ষ মোখলেছুর রহমান সহ এলাকার সুধীজনের উদ্যোগে ২০০০ সালে ১.৩০ শতক জমির উপর প্রতিষ্ঠা করেন পবনাপুর মহিলা কলেজ। কলেজটি স্থাপিত হওয়ার পর থেকে আজ অবধি অতি সুনামের সাথে বিচক্ষন শিক্ষক মন্ডলী এবং সুদক্ষ কমিটি দ্বারা পরিচালিত হয়। কলেজটির শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪২ জন। অবকাঠামোর মধ্যে রয়েছে ২টি বিল্ডিং এবং একটি টিনসেড শ্রেণীকক্ষ। কলেজটিতে লেখাপড়ার গুনগত মান ভাল হওয়ায় ২০১৮ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। চলতি ২০২২ সালে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা ৩২৪ জন। দীর্ঘদিন যাবৎ শিক্ষক-কর্মচারীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলেও কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে বলে তারা সাংবাদিকদের জানান। এব্যাপারে কলেজ অধ্যক্ষ এস.এম জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা কলেজটি পরিদর্শন করলেও অদ্যবধি কলেজটি এমপিওভুক্ত হয়নি। তাই পবনাপুর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীরা কলেজটি এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com