বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

রায়পুরে বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যা মামলার‌ প্রধান আসামী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে নুরজাহান বেগম (৬০) নামের বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী এমরান হো‌সেন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছেন থানা পু‌লিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার বামনী ইউপির বাংলা বাজার এলাকা থে‌কে এমরান হো‌সেনকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই নুরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে বৃদ্ধ নুরজাহান হত্যা মামলার প্রধান আসামী এমরান হো‌সেন‌কে গ্রেপ্তার করা হয়। অন্য ৬ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত-২৫ মে ( ঈদ উল ফেতরের দিন) আম পাড়া নিয়ে বৃদ্ধ নুরজাহানের (৬০) নাতিন পুনমের (১২) সাথে একই বাড়ীর এমরানের ছেলের মারামারির ঘটনা ঘটে। এসময় শিশুদের ঝগড়া মিমাংসা করতে গেলে নুরজাহানসহ ৪ জনকে পিটিয়ে আহত করে এমরান ও তার পিতা আবুল কালামসহ পরিবারের লোকজন। এক পর্যায়ে নুরজাহানকে বাঁচাতে তার মেয়ে মিলি বেগম,মায়া বেগম এবং মায়ার ছেলে পুনম এগিয়ে আসলে তাদের উপরও হামলা করা হয়। এতে পুনমের একটি পা’ ভেঙ্গে দেওয়া হয়।

তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯দিন চিকিৎসার পর অসুস্থ্য নুরজাহানকে শালিসের নাম করে একই বাড়ির আনোয়ার ডালিসহ কয়েকজন জোরপূর্বক বাড়িতে নিয়ে গেলে অবস্থার অবনতি তাকে পূনরায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ৩ জুন দুপুরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এঘটনায় নিহত নুরজাহান বেগ‌মের ছোট মে‌য়ে মায়া বেগম বাদী হয়ে এমরান ও তার পিতা আবুল কালামসহ ৭ জন‌ের নামে ও অজ্ঞাত আরো ১২ জনকে আসামী ক‌রে থানায় হত্যা মামলা ক‌রেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি তোতা মিয়া বলেন, বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যা মামলায় প্রধান আসামী এমরান‌কে কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com