রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় ২০২১-২২ অর্থ বছরে ২০২২-২৩/খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল রবিবার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম প্রমুখ। কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের ৮’শত ২০ জন কৃষকের মাঝে উফসী জাতের ধান বীজ, পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৯টি ইউনিয়নের ৭০ জন কৃষক, ১ কেজি করে গ্রীস্মকালীন পেঁয়াজ বীজ পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com