শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ২শত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

কুড়িগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে বন্যা কবলিত এলাকার দুশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, চিনি, বিস্কুট, লবণ ও খাবার স্যালাইন। রবিবার ধরলা নদীর তীরে ছাট কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্ত্মাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ছাট কালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুরসহ স্থানীয় সংগঠন সারডোবের আলো’র স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। গত কয়েক বছর ধরে ধরলা নদীর ভাঙন ও বাঁধ ভেঙে সারডোব গ্রামের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়। এবারের বন্যায় অনেকেই কোন ত্রাণ সহায়তা পাননি। তাই এই ত্রাণ পেয়ে খুশি সারডোব গ্রামের মানুষ। সারডোব গ্রামের নদী ভাঙনের শিকার শরিয়ত উলস্নাহ বলেন, ‘বাড়ি ভাঙি পড়ি আছে। তুলব্যার পাই নাই। কাজ কাম নাই। খাবার ঠিকমত পাই না। তোমার এই ইলিফ হামার খুব উপকার করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com