শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে মাদকবিরোধী দিবস পালিত

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে রবিবার জামালপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষ্যে সকালে শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন। পরে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম সরকার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর পৌরসভার মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জামালপুর প্রেসক্লাবের প্রতিনিধি ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, নাটাব জেলা কমিটির সভাপতি তানভীর হীরা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, রিলেশন মাদক নিরাময় কেন্দ্রে পরিচালক মাহবুব এ খোদা মনি, সাংবাদিক মনিরুল ইসলাম নোবেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারিকুল ফেরদৌস।আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া দিনব্যপী ব্যটারিচালিত ১০টি অটোরিক্সা মাদকবিরোধী বিভিন্ন শ্লোগান সমৃদ্ধ পোস্টার দিয়ে সজ্জিত করে শহর প্রদক্ষিণ করে।সভায় জেলা প্রশাসক শ্রাবস্তী রায় তার বক্তব্যে বলেন বর্তমান সরকার পদ্মা সেতু নির্মানসহ বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকদ্রব্যের অপব্যবহারে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সফল হতে চাই। স্থানীয় প্রশাসনের পাশাপাশি এনজিও, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com