রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলিয়া এখন আমার জীবনের ডাল-ভাত: রণবীর

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

প্রায় পাঁচ বছর প্রেম করার পর গত এপ্রিলে গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। তবে বিয়ের দু’মাস পেরোতেই রণবীর বললেন, আলিয়া হলেন ‘ডাল ভাত’ আর অন‍্যরা ‘টেংরি কাবাব’। বিয়ের পর এক ধাক্কায় যেন বাস্তবকে টের পাচ্ছেন তিনি। জীবনে কোনগুলি একান্ত চাহিদা আর কোনটা বাড়তি, তা এখন ভাল ভাবে বুঝতে শিখেছেন রণবীর। কিন্তু হঠাৎ কেন এরকম কথা রণবীরের মুখে?
গত শুক্রবার মুম্বাইয়ে ধুমধাম করে ‘সমশেরা’র ট্রেলার মুক্তির অনুষ্ঠান হলো। সেখানে প্রচারে এসেছিলেন রণবীর। সেই ছবির ব‍্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে নিজের বিবাহিত জীবনের ব্যপারে মুখ খুললেন অভিনেতা। আর সেখানেই স্ত্রী আলিয়াকে ‘ডাল ভাত’ বলে দাবি করেন রণবীর।
সাংবাদিকরা তার কাছে দাম্পত্যের গল্প শুনতে চাইলে রণবীরও বলতে দ্বিধা করলেন না। জানালেন, আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ায় জীবনের অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দিক টের পাচ্ছেন। রণবীর হাসতে হাসতে বলেন, আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব… সবই তো লাগে। কিন্তু এখন বলবো, একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, আবার কখনও তাতে তড়কা, মশলা ইত্যাদি কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভাল লাগছে। শুধু তাই নয়, আগে যেমন গায়ে হাওয়া লাগিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হিরোর মতো জীবনযাপন করতেন রণবীর, এখন একেবারে বদলে গেছেন যেন। জানালেন, এখন আর শুধু নিজের জন্য ভাবেন না। পরিবারের কথা ভেবে সব কাজ করেন।সূত্র: আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com