রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলীকদমে জেলা পরিষদের সহায়তা ২৫ উপকার ভোগীর মাঝে বকনা বাছুর এবং ২টি পাওয়ার টিলার বিতরণ

সুজন চৌধুরী আলীকদম (বান্দরবান) :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

আলীকদমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে পাহাড়ের প্রত্যন্ত এলাকার নারী?দের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও জেলার কৃষক সমবায় সমিতির মাঝে ভাগ্য পরিবর্তনের লক্ষে কৃষি যন্ত্রপাতি, বকনা গরু বাছুর ও বিভিন্ন ফলদ চারা, পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১২ টায় জেলা পরিষদ রেষ্ট হাউস প্রাঙ্গণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পাহাড়ের প্রত্যন্ত এলাকার নারী?দের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও জেলার কৃষক সমবায় সমিতির মাঝে ভাগ্য পরিবর্তনের লক্ষে কৃষি যন্ত্রপাতি, বকনা বাছুর গরু, পাওয়ার টিলার ও ইউএনডিপি’র সহযোগিতায় ফলদ চার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আলীকদম সদর ইউনিয়নের দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে ২৫ টি বাকনা বাছুর গরু, কৃষি সমবায় সমিতির মাঝে ২টি পাওয়ার টিলার ও বিভিন্ন মিশ্র ফলজ চারা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মার সভাপতিত্বে ও সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যসাপ্রু মার্মা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আহব্বায়ক বান্দরবান পার্বত্য জেলা কৃষি বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল রহমান নির্বাহী প্রকৌশলী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,রফিকুল ইসলাম, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান,ডাঃ প্রলাশ কান্তি চাকমা, জেলা ভেটেনারি অফিসার বান্দরবান,পিযুষ রায়, উপজেলা কৃষি অফিসার আলীকদম, রূপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সাংবাদিকসহ প্রমূখ। উল্লেখ্য, যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম?পি উপস্থিত থেকে জেলার বিভিন্ন উপজেলার উপকার ভোগীদের মাঝে গরু, পাওয়ার টিলার ও কৃষি উপকরণ,বিভিন্ন ফলদ চারা বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com