রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে বন্যাদুর্গত মানুষের মাঝে বারাকাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ঁ খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

দি বারাকাহ ফাউন্ডেশন ও আলহাজ্ব আব্দুল ওয়াদুদ সরকার ট্রাস্টের যৌথ উদ্যোগে গত শনিবার সিলেটের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের জন্য ১০০০ টি ত্রাণ প্যাকেট সিলেট ক্যান্টনমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল মোঃ মহসিন এবং মেজর মেজবাহ উদ্দিন এর কাছে হস্তান্তর করা হয়েছে। ২০০০ টাকার মূল্যের প্রতিটি প্যাকেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৪ ধরনের ত্রাণ সামগ্রী রয়েছে। সেনাবাহিনীর কাছে মোট ২০ লাখ টাকার এ ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যাটেলিয়ন দুর্গত এলাকায় এক হাজার পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করবেন। ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বারাকা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করেন ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ও অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল আমিন, ফাউন্ডেশনের ডিরেক্টর এবং আলহাজ্ব আব্দুল ওয়াদুদ সরকার ট্রাস্টের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ফাউন্ডেশন এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোঃ আলতাফ হোসেন। কর্নেল মোঃ মহসিন জানান, এই ত্রাণগুলো সিলেটের দুর্গম এলাকায় বিতরণ করা হবে এবং তিনি এই কার্যক্রমের জন্য ফাউন্ডেশন ও আলহাজ্ব আব্দুল ওয়াদুদ সরকার ট্রাস্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দি বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল আমিন বলেন, বানভাসি মানুষের মধ্যে এই ত্রাণ কার্যক্রম সেনাবাহিনীর সহযোগিতায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরও বড় পরিকল্পনা নিয়ে ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথা বলেন এবং সামর্থ্য অনুযায়ী সার্বিক ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দেন। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com