রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুই দিনে ২২ কোটি আয় করলো বরুণ-কিয়ারার ছবি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

বরুণ ধাওয়ানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘যুগ যুগ জিও’। শুক্রবার ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। রাজ মেহতার পরিচালনায় এতে বরুণের নায়িকা কিয়ারা আদভানি। আরও আছেন অনিল কাপুর, নীতু কাপুর ও মনীশ পল। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছে। মুক্তির দ্বিতীয় দিনে এটি আয় করেছে ২২ কোটি রুপি। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সন্ধ্যা এবং রাতের শোতে সিনেমাটি সবচেয়ে ভালো ব্যবসা করছে। নির্মাতারা ভেবেছিলেন মহামারি করোনার জন্য হয়তো সিনেমাটি তেমন ব্যবসা করবে না। তবে প্রথম দিন থেকেই ভালো আয় করছে সিনেমাটি। এরইমধ্যে পরিচালক আশা করছেন সিনেমাটি ভালো ব্যবসার দিকে যাচ্ছে। বিশেষ করে দিল্লী, মুম্বাই, জয়পুরের মতো শহরগুলোতে খুব ভালো সাড়া ফেলেছে ছবিটি।
এদিকে স¤প্রতি ভারতে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় অনেক কিছুতেই শিথিল অবস্থা নেমে এসেছে। লকডাউন না হলেও মানতে হচ্ছে অনেক বিধি নিষেধ। সেই আওতায় হলগুলো এখনো পড়েনি। তবে সেটা হলে টিকিট বিক্রি অর্ধেকে নেমে যাবে। এতে করে সিনেমার ক্ষতি হবে বলেও আশংকা প্রকাশ করছেন ‘যুগ যুগ জিও’ সিনেমার টিম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com