বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার আজকের পত্রিকার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে ইউএনওর কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ইউএনও এরশাদ উদ্দিন পিএএ, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। পত্রিকার উত্তরাঞ্চলের সার্কুলেশন ম্যানেজার আসাদুজ্জামান লেবু ও গঙ্গাচড়া প্রতিনিধি আব্দুর রহিম পায়েলের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক কাজী শরিফুজ্জামান, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক কমল কান্ত রায়, পাঠক আশরাফুল আলম প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, এসআই মনোয়ারুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com