রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট না করলে অচল হতে পারে কম্পিউটার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ জানালো সংস্থাটি। আগামী বছরের শুরু থেকে নাও চলতে পারে আপনার কম্পিউটার। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, উইন্ডোজ ৮.১ ওএস-এর কোনো সাপোর্ট দেওয়া হবে না। ফলে এই ওএস যাদের সিস্টেমে রয়েছে তাদের কম্পিউটার আর কাজ করবে না।
২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে উইন্ডোজ ৮.১ ওএস কাজ করবে না বলেই ঘোষণা দিয়েছে সংস্থাটি। ফলে যাদের সিস্টেমে এই ওএস আছে তাদের সিস্টেম সম্পূর্ণ অচল হয়ে পড়বে। তাই যত দ্রুত সম্ভব সিস্টেম আপডেট করে ওএস ১১ করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। ওই তারিখের পরও যারা উইন্ডোজ ৮.১ ওএস ব্যবহার করেন তাহলে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারী। কারণ উইন্ডোজ ৮.১ ওএস-এর ক্ষেত্রে সফটওয়্যার আপডেট, টেকনিক্যাল সাপোর্ট এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে না। সে কারণে ম্যালওয়্যার বা কোনো ভাইরাস হামলা চালাতে পারে। এমনকি বন্ধ হয়ে যেতে পারে কম্পিউটারও। যদিও যে সিস্টেমে ওএস ৮.১ রয়েছে সেই সিস্টেমগুলোতে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে না। গত বছরের শেষের দিকে উইন্ডোজ ১১ লঞ্চ করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী ৩ বছরের মধ্যে সব সিস্টেমে আপডেট পাঠানো হবে। সূত্র: দ্য ভার্জ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com