রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ২০ দিন ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচী ২৭ জুন সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ। উল্লেখ্য, কেশবপুরে কর্মসংস্থানের জন্য ২০ জন বেকার যুবককে ২০ দিনের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com