রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করল নারী ফুটবল দল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২

ফিফা টায়ার-১ এর দু’ম্যাচ সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে সফরকারী মালয়েশিয়ার সাথে গোলশূন্য ড্র করেছে স্বাগতিক বাংলাদেশের নারী ফুটবল দল। তবে প্রথম ম্যাচে ৬-০ গোলে জয়লাভ করায় দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচের সিরিজটি ১-০ ব্যাবধানে নিশ্চিত করেছে গোলাম রববানি ছোটনের শিষ্যরা। এটি ছিল নিজেদের মাঠে বাংলাদেশের নারীদের প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ জয়। গত রোববার রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬১ ধাপ ওপরের র‌্যাংকধারী মালয়েশিয়ার বিপক্ষে জয়লাভ করতে না পারলেও, একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা।
মূলত সফরকারীদের অতি রক্ষনশীলতার মাধ্যমে মোকাবেলা করায় শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল সবুজের দলটি। বাংলাদেশের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মালয়েশিয়া। ম্যাচের ধরণ দেখেই এটি নিশ্চিত হওয়া গিয়েছে যে জয় নয়, পরাজয় এড়াতেই আজ মাঠে নেমেছে তারা। শেষ পর্যন্ত সফলও হয়েছে। কারণ, শেষ বাঁশি বাজার সাথে সাথে স্বস্তির হাসি ফুটে উঠতে দেখা যায় সফরকারী খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com