রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৮ জুন) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৫ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৯ টি কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৩৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে মোট ৮১৮ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৬ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৮৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫২৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ২৯৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ৬০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com