শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌদিতে একদিনে করোনায় আক্রান্ত ৩৭৩৩, মৃত্যু ৩৮

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৭৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৬ হাজার ২১ জনে। নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। সর্বমোট মৃতের সংখ্যা ৮৫৭। গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ১৯ জন।

বৃহস্পতিবার (১১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দেশটিতে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৩৫ হাজার ১৪৫। সেখানে সংকটাপন্ন অবস্থায় আছেন এক হাজার ৭৩৮ জন।

সংক্রমণের দিক দিয়ে দেশটির রাজধানী রিয়াদ আজও প্রথম অবস্থানে রয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৩১ জন, বন্দর নগরী জেদ্দায় ২৯৪ জন, মক্কায় ২৯৩, দাম্মামে ২১৪, হুফোফে ২০৬, আল খোবার ১০০, বুরাইদায় ৭৮, তায়েপ ৭৭, মদিনা মুনাওয়ারায় ৭৪, আল মুমবারজে ৫২, আল ক্বাতিপে ৫২, জাহারানে ৫০, হাপের আল বাতেনে ৪৭, তাবুকে ৪৫, দিরিয়াহয় ৪০, আল খারজে ৩৪, খামিস মুশাইতে ৩২, ওয়াদি আল দাওয়াসিরে ৩১, আবহায় ২৮, আল জুবাইলে ২৮, আল মুজহামিয়ায় ২৮, হুতা বনি তামিমে ২২, আল উয়ুনে ২০ জন, বিশায় ২০, হায়েলে ২০, জিজানে ২০ জন, নাজরান এবং রাপিয়া আল জেমসে ১৯ জন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com