রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমাদের চাওয়ার সবচেয়ে বড় জায়গা রাব্বুল আলামিন : দুদু

শাহজাহান সাজু:
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি, গণতন্ত্র-স্বাধীনতার মুক্তির দাবি করছি। আমাদের চাওয়ার সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাব্বুল আলামিন। তার কাছে আমরা চাইবো। কিসের জন্য চাইবো? গণতন্ত্র-স্বাধীনতার মুক্তি চাইবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি চাইবো। এ সময় তিনি বলেন, দেশে এত পরিমাণ দুর্নীতি, হামলা-মামলা অত্যাচার চলছে যে এর আগে কোনো দিন এ রকমটা হয় নাই। গতকাল শনিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ওলামা দল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সবাইকে উদ্যোগী হতে হবে জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, আল্লাহ সবসময় উদ্যোগীদের সাথে থাকেন। তাই আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দল করতেন না। যে ১১ জন সেক্টর কমান্ডার ছিলেন তারা কোনো দল করতেন না। সামরিক বাহিনী থেকে এসে তারা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেটা হবে গণতন্ত্রের স্বপক্ষে। গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়, গণতন্ত্র না থাকলে হামলা-মামলা-নির্যাতন হয়। গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না তখন যা মনে চায় তাই করা যায়। আর এই সরকার তাই করছে। এ সময় তিনি আরো বলেন, আগে যেমন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া অন্ধকার থেকে দেশকে আলোয় ফিরিয়ে এনেছিলেন তেমনি বর্তমান তারেক রহমানের নির্দেশে এই অন্ধকার থেকে এই দেশ ও জাতিকে আলোয় ফিরিয়ে আনতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com