রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে: আনু মুহাম্মদ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে ২১ হাজার টাকা, কিন্তু বেশির ভাগ মানুষ এর অংশীদার হতে পারছেন না। বর্তমান উন্নয়নের এটাই বৈশিষ্ট্য। এ কারণেই জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারিত হতে হবে। আর জাতীয় ন্যূনতম মজুরি দারিদ্র্যসীমার ওপর থাকতে হবে এবং সে হিসাবে ন্যূনতম মজুরি কোনোভাবেই ২৫ হাজার টাকার নিচে নির্ধারণ করা যায় না। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির মতবিনিময় সভায় অধ্যাপক আনু মুহাম্মদ তাঁর বক্তব্যে এসব কথা বলেন। আনু মুহাম্মদ আরও বলেন, ‘আমরা এখন উন্নয়নের মহাসড়কে ছুটছি, কিন্তু শ্রমিকদের খাদ্যশক্তি ৩ হাজার কিলোক্যালরি থেকে নেমে ২ হাজার ২০০ কিলোক্যালরিতে ঠেকেছে। পোশাকশ্রমিকেরা অন্য খাতের শ্রমিকদের চেয়ে কিছুটা সংগঠিত, তারপরও তাঁদের পরিস্থিতির উন্নয়ন হয় না। অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের পরিস্থিতি অবর্ণনীয়।’
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘দ্রব্যমূল্য, শ্রমিকের জীবন মজুরি প্রশ্ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। সংগঠনের সভাপ্রধান তাসলিমা আখতার সূচনা বক্তব্য উত্থাপন করেন এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। মতবিনিময় সভায় খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ১৯৮০-এর দশকের শ্রমিকের সঙ্গে বর্তমানের শ্রমিকদের জীবন মানের তুলনা করলে হবে না। এখন মজুরি নির্ধারণের ক্ষেত্রে উন্নয়নশীল দেশের শ্রমিকের জীবন যাপনের মান বিবেচনা করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com