রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুন্দরবনে বিষ দিয়ে ধরা ৪০০ কেজি চিংড়িসহ ৩ টি নৌকা আটক

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও এর আওতাধীন টহল ফাঁড়ির বিশেষ অভিযানে বিষ প্রয়োগে ধারণকৃত ৪০০ কেজি চিংড়ি মাছসহ ৩টি নৌকা,ফাঁদ,হরিণ ধরার বিভিন্ন সরঞ্জাম ও বরফ উদ্ধার করেছে।
গত শুক্রবার গভীর রাতে কাশিয়বাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২’শ ৭০ কেজি বিষ প্রয়োগে ধারণকৃত চিংড়ি মাছসহ ১ টি নৌকা আটক করে।
এর পর খুলনাগামী যাত্রিবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে ৬০কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ আটক করে।
অপরদিকে বজবজ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একই রাতে ১২ টার দিকে খড়কুড়ি নদী থেকে হরিণ ধরার ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম, ৪ টি চাকু, বরফসহ ১ টি নৌকা আটক করে। এ সময় বন বিভাগের অভিযানের ব্যাপারে আঁচ করতে পেরে চোরা শিকারীরা পালিয়ে যায়।
অপরদিকে ২ জুন রাত ১ টার দিকে খাশিটানা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ছেড়ারমুখে অভিযান পরিচালনা করে ১ টি নৌকাসহ ৮৫ কেজি চিংড়ি মাছ আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, এ সংক্রান্ত বন সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সুন্দরবনের জীববৈচিত্র ও সকল সম্পদ রক্ষায় নিয়মিত বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com