রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

নওগাঁয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় এর উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) জিয়া উদ্দিন আহমেদ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বক্তব?্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রম উদ্বোধন করা হয়। উল্লেখ্য দূর্নীতি দমন কমিশনের সমন্বিত এই কার্যালয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলায় কার্যক্রম পরিচালনা করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com