বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সারাদেশে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে শিক্ষক সংগঠনের মানববন্ধন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধন করেছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারী মোশাররফ হোসেন ফারুক, শিক্ষক নেতা মোর্শেদ আলম, কেএম আনিছুর রহমান, তাছাদ্দুক হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন উপজেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, চট্রগ্রাম, সিলেট, সাতক্ষিরা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নড়াইলসহ দেশবাপী শিক্ষকদের উপর জুলুম-নির্যাতনের কোন বিচার না হওয়ায় আজ সাভারের শিক্ষক উৎপল কুমারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নির্যাতন বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়। তারা শিক্ষকদের নিরাপত্তায় নতুন আইন প্রণয়নের দাবী জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com