শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মনোহরদীতে মানববন্ধন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

সাভারের আশুলিয়া হাজি ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে ন্যাক্কার জনক ভাবে অমানবিক নির্যাতন ও সারাদেশে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক বন্ধন এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মনোহরদী উপজেলার শিক্ষকবৃন্দ। গত রবিবার ১১টায় উপজেলা শিক্ষক বন্ধনের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণসহ বিভিন্ন শিক্ষক সংগঠনের উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষকদের শাসন করার অধিকার কেড়ে নেয়াকে দায়ী করে বলেন, শিক্ষকদের শাসন করার অধিকার থাকলে সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠে শিক্ষার্থীরা। আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দিয়ে কলেজ প্রাঙ্গনে ঘুরানোর ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবী করেন। অন্যথায় ঈদুল আযহার পর কঠিন আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com