রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদে তারান্নুমের দুই গান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২

ঈদ উপলক্ষে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীন এবার দর্শক-শ্রোতাদের জন্য় দুটি গান নিয়ে আসছেন। এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ‘মায়াবিনী পাখি’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন স্বচ্ছ সাব্বির। ফোক রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন আহমদ ফারুক এবং সুর করেছেন আকরাম খান। গানটির সংগীত করেছেন রিয়েল আশিক। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হয়েছেন রাইসা রিয়া ও সাজিদ হাসান।
এই গানটি নিয়ে তারান্নুম আফরীন ভীষণ উচ্ছ্বসিত। তারান্নুম বলেন, অনেক লিজেন্ডের সঙ্গে গান করেছি কিন্তু এই প্রথম আমার সহশিল্পী মাত্র ১৬ বছরের এক কিশোর। আমার পরিবারের এক সদস্য, ফুপাতো ভাই স্বচ্ছ সাব্বির। স্বচ্ছ’র বাবা মীর সাব্বির হোসাইন শামীম আমার একদম ছোট বেলার গুরু। তার হাত ধরেই মৌলিক গান গাওয়া সেই ৫ বছর বয়সে। গানটি ভীষণ মিষ্টি। আশা করি সবার প্রাণ ছুঁয়ে যাবে।’
এদিকে খুব শিগগির মুক্তি পাবে ‘জানুক দুনিয়া’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান। এই গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি এবং সুর, সংগীত করেছেন কাউসার খান। এক ঝাঁক নাচের শিল্পী নিয়ে গানচিত্র নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ আর অভিনয় করেছেন প্রবাসী মডেল সালমান আরিফ এবং সঙ্গে আছেন মাহতাবীন মম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com