শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হ্যাকারের কবলে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব-টুইটার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

পুনরুদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর হ্যাক হওয়া টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট। তবে আগেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন এবং টুইটারে বেশ কয়েকটি রিটুইট করা হয়েছে।
সোমবার বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাকের পর ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একটি ভিডিও ইউটিউব চ্যানেলে হাজির হয়। অন্যদিকে আরেক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার হ্যাক হওয়ার পর সেখানে এনএফটি-এর সাথে সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট করতে দেখা গেছে। এনএফটি মূলত বিনিয়োগের জন্য এক ধরনের ইলেকট্রনিক আর্টওয়ার্ক। এদিকে টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সেনাবাহিনী। তারা জানিয়েছে, তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নেয়া হয়েছে এবং সমস্যাটির সমাধান করা হচ্ছে। এছাড়া হ্যাক হওয়া দু’টি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির সেনাবাহিনী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com