রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনা: একদিনে ১২ জনের মৃত্যু

শামছুল আরিফ:
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১২ জন মারা গেছেন। সর্বশেষ গত ৫ মার্চ করোনায় একদিনে ১৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এরপর একসঙ্গে এতজন আর মারা যাননি। সেই হিসাবে গত চার মাসের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৯০২ জন। আজকের ১২ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন। গতকাল সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ দিন সুস্থ হয়েছেন ৪৮২ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮২৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৬ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৩ জন। মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ অনুযায়ী, তাদের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে একজন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com