রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিআরটিসি বাসের ঈদ স্পেশাল সার্ভিস

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিগত বছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল সোমবার (৪ জুলাই) হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। গত ১ জুলাই হতে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয় এবং আগামী ১২ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিম্নবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল সোমবার (৪ জুলাই) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-খুলনা, দাউদকান্দি, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটে, কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রানিশংকৈল, ঠাকুরগাঁও, দিনাজপুর রুটে গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা ও পাটুরিয়া, যশোর রুটে, জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পয়সারহাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটে, মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটে, মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-শরিয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটে, গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটে, যাত্রাবাড়ী বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, শরিয়তপুর রুটে, নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটে, কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর রুটে, নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে-নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া, রংপুর রুটে। যাত্রীদের বিআরটিসির “ঈদ স্পেশাল সার্ভিস” এর সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যাত্রীদের চলাচলের সুবিধার্থে আজ ০৪ জুলাই হতে ঢাকার বিভিন্ন ডিপো/টার্মিনাল জরুরি সার্ভিস প্রদানের লক্ষ্যে ৬০টি বাস নিম্নলিখিত ডিপোতে/স্থানে স্ট্যান্ডবাই থাকবে-সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের মিরপুর বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবিনগর, মতিঝির বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, মোহাম্মদপুর বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং চন্দ্রা বাস স্ট্যান্ড।
এ লক্ষ্যে প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইল: ০১৭১১-৩৯১৫১৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১১-৪৩৫২১৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭৮৪-৫২০৯০০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১১-৭০৮০৮৯, মিরপুর বাস ডিপো-মোবা: ০১৭১৭-৭৬৩৮২০, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১২-৩৮২১৪৪, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৭৫৮-৮৮০০১১, যাত্রবাড়ী বাস ডিপো-মোবা: ০১৯১৩-৭৪১২৩৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭১৫-৬৫২৬৮৩, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৬-৬৮৪১৪৪, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৫৫৩-৩৪৯৫৬৭।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com