বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লুৎফর হাসান ও রূপার কণ্ঠে ‘যদি বৃষ্টি নামে’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান এবারের বর্ষায় আসছেন নতুন গান নিয়ে। সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ক্ল্যাসিকালের শিক্ষার্থী আফরোজা রূপা। গানের শিরোনাম ‘যদি বৃষ্টি নামে’। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। আর সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘বৃষ্টির সন্ধ্যায় হাঁটতে হাঁটতে গানটি লিখি। সুর করার পর গুনগুন করছিলাম। ধ্রুব দাদাকে শোনানোর পর তিনি পছন্দ করলেন। তারপর সংগীত পরিচালক তরিকের সঙ্গে বসে এটার মিউজিক ডিজাইন করা হয়। তারপর ক্ল্যাসিকের মেলবন্ধনের জন্য রূপার কণ্ঠ যুক্ত করাটা প্রাসঙ্গিক মনে হয়। ফলে একটা মনমতো বৃষ্টির গান করা গেলো।’
গানটি নিয়ে আফরোজা রূপা জানান, তিনি মূলত ক্ল্যাসিকের শিল্পী। আধুনিক গানে যুক্ত হওয়াটা তার জন্য নতুন অভিজ্ঞতা। গানের কথা, সুর, সঙ্গীত ভালো লেগেছে বলেই গেয়েছেন। শ্রোতারা পছন্দ করলে তিনি আধুনিক গানে নিয়মিত হবেন। গানের ভিডিওচিত্রে অংশ নিয়েছেন শিল্পীরাই। নান্দনিক সেটে সন্ধ্যার বৃষ্টির আবহে ভিডিওচিত্র নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা চন্দন রায় চৌধুরী। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল আজহার আয়োজনে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com