রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জি-মেইলের স্টোরেজ বাড়াতে নতুন ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

জি-মেইলে সম্প্রতি কয়েকটি আপডেট নিয়ে এসেছে গুগল। তার মধ্যে অন্যতম হল নতুন ‘স্টোরেজ ইউজড’ ইন্ডিকেটর টুল। এর ফলে গুগল অ্যাকাউন্টের স্টোরেজ স্পেস পরিচালনা করা আরও সহজ হবে।
এর মাধ্যমে ব্যবহারকারী দ্রুত বুঝতে পারবেন তাদের জি-মেইল কতটা স্টোরেজ স্পেস দখল করে রাখছে। এই ফিচারটি গুগলের স্টোরেজ ম্যানেজমেন্ট টুলে নিয়ে যায় সরাসরি। তাই ব্যবহারকারী বিভিন্ন গুগল পরিষেবায় কতটা স্টোরেজ স্পেস ব্যবহার করা হচ্ছে তাও দেখতে পাবেন। ফলে নিজের প্রয়োজন মতো পরিষ্কার করে ফেলা যাবে স্পেস। বেশির ভাগ পরিষেবাই এখন ই-মেইল নির্ভর। ফলে নানা ধরনের কাজের জন্য ইমেল আইডি ব্যবহার করতে হয়। আর একের পর এক মেইল এসে ভরে যায়। ফলে এসব দরকারি এবং অদরকারি মেইল কতটা স্পেস পূর্ণ করে ফেলছে তার হিসেব রাখাটা
খুবই জরুরি। নতুন এই ইন্ডিকেটর ফিচারটি খুব সহজে আর কম সময়ে আপনাকে এই আপডেট জানিয়ে দেবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসেই এটি পাওয়া যাবে। ফিচারটি ব্যবহার করতে জি-মেইলের প্রোফাইলে যেতে হবে। সেখানে দেখা যাবে জি-মেইল কতটা ‘ক্লাউড স্টোরেজ স্পেস’ ব্যবহার করছে। যাদের ই-মেইল ইনবক্স ফুল হয়ে আছে এবং বেশ কিছুটা অংশ খালি করতে চান তাদের জন্য এই ফিচারটি খুবই লাভ জনক।
গুগল অ্যাকাউন্টের স্টোরেজ স্পেস পরিষ্কার করতে জি-মেইলের নতুন ফিচারটি যেভাবে ব্যবহার করবেন- > নিজের স্মার্টফোনে জি-মেইল অ্যাপ খুলুন এবং স্ক্রিনের উপরের ডানদিকে প্রোফাইল আইকনে ট্যাপ করুন। > এরপর যাওয়া যাবে ক্লাউড আইকনে। এখানেই জি-মেইল অ্যাপ কতটা স্টোরেজ স্পেস ব্যবহার করছে তার বিশদ বিবরণ পাবেন। > অন্য যে সব গুগল পরিষেবাগুলো স্টোরেজ স্পেস দখল করেছে সে সম্পর্কেও জানতে পারবেন। ব্যবহৃত স্টোরেজ স্পেস কতটা তা বোঝার জন্য গুগল একটি গ্রাফও দেখায়।
> স্টোরেজ ম্যানেজারে শুধু ‘ক্লিন আপ স্পেস’ অপশন ব্যবহার করতে পারেন। তবে এই ফিচারে ‘লারজ আইটেমস’-এর অংশও দেখতে পাবেন। ফলে অপ্রয়োজনীয় বড় ফাইলগুলো মুছে একবারে অনেকটা জায়গা ফাঁকা করতে পারবেন খুব সহজেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com