রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহিন আফ্রিদি কেপি পুলিশে যোগ দিয়েছেন?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

পাকিস্তানের ফার্স্ট বোলার ও সাবেক কিংবদন্তি শহিদ আফ্রিদির জামাতা শাহিন আফ্রিদি কি পাকিস্তানের খাইবার-পাকতুনখাওয়া পুলিশে যোগ দিয়েছেন? প্রশ্নটি ওঠার কারণ, তাকে ওই প্রদেশের পুলিশের পোশাকে দেখা গেছে। জানা গেছে, তিনি পুলিশে যোগ দেননি, তবে খাইবার পাকতুনখাওয়া পুলিশ জনসাধারণের মধ্যে তাদের ‘সফট ইমেজ’ বাড়ানোর জন্য শাহিন শাহ আফ্রিদিকে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দিয়েছে।
এ উপলক্ষে কেপি পুলিশ সোমবার শাহিন শাহ আফ্রিদির সম্মানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় কেপি আইজি মোয়াজ্জেম জাহ আনসারি পাকিস্তানি এই পেসারকে সম্মানসূচক ডিএসপি ব্যাজ পরিয়ে দেন। সোমবারই প্রথমবারের মতো আফ্রিদিকে পুলিশের পোশাকে দেখা যায়। অনুষ্ঠানে বক্তৃতাকালে আফ্রিদি বলেন, কেপি পুলিশের শুভেচ্ছা দূত হতে পারাটা তার জন্য সম্মানের বিষয়। এসময় তিনি বলেন, তার বাবাও পুলিশে ছিলেন। তার ভাই এখনো এই বিভাগে কাজ করেন। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com