শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বানভাসি মানুষের জন্য সরকার সবকিছু করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বানভাসি মানুষের জন্য সরকার সবকিছু করছে। আরও যা যা লাগবে তাও করবে। সরকার, প্রশাসন, সামরিক-বেসামরিক সংস্থা সবাই বানভাসিদের পাশে আছে।’ গতকাল মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আসাদুজ্জামান খান বলেন, ‘সরকার বন্যাদুর্গতদের পাশে আছে। প্রধানমন্ত্রী সারা রাত ঘুমাননি, ব্যবস্থা নিতে আমাদের নির্দেশনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে প্রশাসন, র‌্যাব ও সেনাবাহিনী সাধারণ মানুষকে নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করেছে।’
তিনি আরও বলেন, ‘বন্যাদুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যতদিন প্রয়োজন ততদিন থাকবে সেনাবাহিনী। ইতোমধ্যে পুনর্বাসন কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। কেউ সরকারি সাহায্য-সহযোগিতা থেকে বাদ যাবে না।’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বানভাসিদের পুনর্বাসনের জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। কোনও মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা করা হবে।’ জেলা প্রশাসকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিছবাহ এমপি, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ। পরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com