শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বন্ধ হতে চলেছে মেটার জনপ্রিয় অ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২

টেক দুনিয়ায় মেটার বিচরণ সর্বত্র। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সামাজিক যোগাযোগের অসংখ্য অ্যাপ আছে এর। পাশাপাশি ডিজিটাল ওয়ালেটও আছে মেটার। এবার তেমনই একটি নোভি (ঘড়ার) বন্ধ করে দিতে চলছে মেটা।
নোভি মূলত একটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট। চলতি বছরের শেষের দিকে ওই পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। ফলে আর কোনো ব্যবহারকারী ওই ওয়ালেটে টাকা জমা করা বা ওই ওয়ালেটের মাধ্যমে ট্রানজেকশন করতে পারবেন না।

এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্লুবার্গ। সেখানে বলা হয়েছে, ২০২২ সালের ১ সেপ্টম্বর ডিজিটাল ওয়ালেট নোভি বন্ধ করে দেবে মেটা। চলতি মাসের ২০ তারিখের পর থেকে আর কোনো ব্যবহারকারী নোভি ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন না।
মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই ওয়ালেট ব্যবহার করছেন তারা যেন যত দ্রুত সম্ভব টাকা তুলে নেয়। কারণ নির্দিষ্ট দিনের পর ওয়ালেটে থাকা টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।
বিশেষজ্ঞরা বলছেন, নোভি বন্ধ করতে দেওয়ার অর্থ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে মেটার যে পরিকল্পনা ছিল তা বন্ধ করা হচ্ছে। গত বছরের অক্টোবরে এই পরিষেবা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়। সূত্র: টেক ক্রাঞ্চ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com