রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার জন্য:মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২

মোস্তাফিজুর রহমান কি বিশ্বসেরাদের কাতার থেকে ছিটকে পড়েছেন? তিনি কি হয়ে গেছেন গড়পড়তা মানের বোলার? এখনই এক বাক্যে এমন কথা বলে দেওয়া ঠিক হবে না। তবে কাটার মাস্টারের যে আগের সেই ধার নেই, অনেকেই স্বীকার করবেন সেটা। যদিও মোস্তাফিজ নিজে মনে করছেন না, নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। তার সমসাময়িক পেসারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদিরা অন্য উচ্চতায় চলে গেছেন। মোস্তাফিজ কেন পারছেন না, কেন তাকে আগের রূপে পাওয়া যাচ্ছে না? গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টির আগে এমন প্রশ্ন শুনে বাঁহাতি এই পেসার বললেন, ‘আপনারা না পেতে পারেন (আগের মোস্তাফিজ)। আমি মনে করি, আমার দিক থেকে…আমার অপারেশনের পর এক-দেড় বছর হয়তো তেমন ভালো ছিল না পারফরম্যান্স। শেখার তো শেষ নেই। ইমপ্রুভ প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার জন্য। কী করে অন্য ভালো বোলারদের মতো হওয়া যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি আরও।’
ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মোস্তাফিজ। ইকোনমি ছিল ৯.২৫। উইকেট শিকার তো পরের কথা, রান আটকে রাখার কাজটিও করতে পারেননি কাটার মাস্টার।
খরুচে বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও সেফ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়।’ নিজেকে ফিরে পেতে নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কী কাজ করছেন? জানতে চাইলে মোস্তাফিজ বলেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com