বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কবি ফররুখ আহমদের ১০২তম জন্মবার্ষিকীতে বিসিএ’র নাশিদ ফিল্ম ‘তোরা চাসনে কিছু কারো কাছে’

খবরপত্র অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৪ জুন, ২০২০

বাংলা সাহিত্যে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের ১০২তম জন্মবার্ষিকী বার্ষিকী ( গত ১০ জুন) উপলক্ষে ইউটিউব, ফেসবুকসহ ভার্চুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাদেশ কালচারাল একাডেমি নির্মিত নাশিদ ফিল্ম ‘তোরা চাসনে কিছু কারো কাছে’। রেনেসাঁর কবি ফররুখ আহমদের কবিতা ‘তোরা চাসনে কিছু কারো কাছে’ অবলম্বনে নির্মিত এই ফিল্মটিই তাঁর সাহিত্য নিয়ে সৃষ্ট প্রথম নাশিদ ফিল্ম। বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাহিত্য সংস্কৃতি সংগঠক শরীফ বায়জীদ মাহমুদ এ প্রসঙ্গে বলেন,‘জাতি এখন এক মহা সঙ্কটকাল অতিক্রম করছে। এই সময় দেশের তরুণদের মাঝে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়,দেশপ্রেম, জাতীয়তাবোধ জাগ্রত করা এবং মহান আল্লাহর দিকে ফিরানো খুবই জরুরি। কবি ফররুখ আহমদের সাহিত্যে সেই মূল্যবান উপাদান আছে। কিন্তু আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগের তরুণদের মাঝে তাঁর সাহিত্য উপস্থাপন করতে হবে এই প্রযুক্তির মাধ্যমে, তবেই তারা তা খুব সহজে গ্রহণ করবে এবং আলোকিত হবে। এই প্রত্যাশা থেকেই আমাদের এই প্রচেষ্টা।’ তিনি আরো জানান, শুধু জন্ম বা মৃত্যু দিবস উপলক্ষে নয় কবি ফররুখ আহমদের সাহিত্য নিয়ে সৃজনশীল এই কাজ তারা অব্যাহত রাখবেন। এজন্য তিনি সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।
কবি ফররুখ আহমদের এই গীতি-কবিতায় সুর সংযোজন করেছেন মরহুম আবদুল লতিফ। কণ্ঠ দিয়েছেন গোলাম মওলা, হাসনাত আবদুল কাদের, মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক, আবদুস সালাম, সালাহউদ্দিন সুমন, মিরাদুল মুনিম, সোয়াইয়েব হাসান, মারুফ আল্লাম, নূরউদ্দিন, হাবিবুর রহমান, শামীম। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও কাব্যাংশে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাহিত্য সংস্কৃতি সংগঠক শরীফ বায়জীদ মাহমুদ। পরিচলানা করেছেন তরুণ নির্মাতা এইচ আল হাদী, গীতিকথা :তোরা চাসনে কিছু কারো কাছে/খোদার মদদ ছাড়া/তোরা পরের উপর ভরসা ছেড়ে/ নিজের পায়ে দাঁড়া। / পরের উপর ভরসা করে/ ভয়ের পথে যাসনে মরে/ জয়ের পথে যা বাজিয়ে/ জয়েরও নাকাড়া। / খোদার মদদ পেয়ে যারা / হলো জাহান জয়ী/ তারা মাড়িয়ে গেল মৃত্যু দুয়ার / রাত্রি তিমিরময়ী। / নিজের পায়ে দাঁড়াস যদি/ বইবে আবার আলোর নদী/এই দুনিয়ার গুলশানে ফের/ জাগবে নতুন সাড়া।’ লিঙ্ক দেখুন: https://www.youtube.com/channel/UCyoutube.com/…nel/UCVga8zCth0Pr2iikJkNF_BQVga8zCth0Pr2iikJkNF_BQ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com