বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঝরঝরে জর্দা সেমাই

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ঈদের দিন সকালে মিষ্টিমুখ করতে সেমাইয়ের চল যুগ যুগ ধরে। তাই ঈদে সেমাই না হলে কারও চলেই না! এদিন বাহারি সব সেমাইয়ের পদ তৈরি করেন সবাই। ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে গেলে কিছুটা সতর্ক থাকতে হয়। আবার সব উপকরণের পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি।
এ কারণে অনেকেই জর্দা সেমাই রাঁধতে গিয়ে বেশি নরম করে ফেলেন। জেনে নিন ঝরঝরে জর্দা সেমাই তৈরির রেসিপি-
উপকরণ: ১. সেমাই ১ প্যাকেট ২. চিনি দেড় কাপ ৩. পানি পরিমাণতো ৪. ঘি আধা কাপ
৫. তেজপাতা ২টি ৬. এলাচ ২/৩টি ৭. কিশমিশ আধা কাপ ৮. কোড়ানো নারকেল ১কাপ
৯. লবণ এক চিমটি ১০. দারুচিনি ছোট ২ টুকরো ও ১১. বাদাম কুচি পরিমাণমতো।
পদ্ধতি: প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে ঘি গরম করে নিন। এরপর এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে নাড়ুন। সেমাই ভেজে নিন এবার। তারপর এতে ফুটানো গরম পানি পরিমাণমতো মিশিয়ে দিতে হবে।
পানি শুকিয়ে আসলে চিনি ও নারকেল দিয়ে বারবার নাড়তে হবে। সেমাইয়ের পানি শুকিয়ে গেলে নামিয়ে সেমাই ঠান্ডা না হওয়া পর্যন্ত কয়েকবার নাড়ুন। তাহলে সেমাই শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হলে সার্ভিং ডিশে সেমাই নিয়ে উপরে নারকেল, কিশমিশ ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন ঝরঝরে জর্দা সেমাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com