শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রিশাল থানা ও পৌর বিএনপির পক্ষ থেকে ৮ লক্ষ ৫১ হাজার টাকা অনুদান

ফয়জুর রহমান ফরহাদ ত্রিশাল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে ত্রিশাল থানা বিএনপি ও পৌর বিএনপির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রান তহবিলে ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ শত টাকা জমা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে অনুদান চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিদুৎ প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, ময়মনসিংহ জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ত্রিশাল থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, সাম্প্রতিক সময়ে সিলেট, সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতের ফলে সেই সঙ্গে ভারতের আসাম ও মেঘালয় হতে বিভিন্ন নদ-নদীর পানি আসায় এবং সিলেট সুরমা ও কুশিয়ারা নদী ভরাট হওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। এ বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সকল স্তরের মানুষের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। বন্যায় কবলিত হয়ে তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ শহর অঞ্চলের সমস্ত রাস্তাঘাট। তলিয়ে গেছে ফসলের মাঠ, রাস্তাঘাট, বাসস্থান, পুকুরের মাছ। গোলা ভরা ধান, গোয়ালের গরু, বসবাসের শেষ আশ্রয়স্থলটুকুও এখন পানির নিচে। অত্র অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বাইরে হাঁটু সমান পানি, দাঁড়ানোর মতো এক টুকরো জায়গা অবশিষ্ট নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com