রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে সহস্রাধিক বানভাসি পরিবারকে খাদ্য সহায়তা

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

কুড়িগ্রামে বন্যা কবলিত দুটি উপজেলার প্রায় এক হাজার বানভাসিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশন এবং আন-নাদওয়াহ ফাউন্ডেশনের সৌজন্যে দিনব্যাপী বন্যা কবলিত যাত্রাপুর ইউনিয়নের চিড়া খাওয়ার চর,বানিয়া পাড়া, চর যাত্রাপুর, গারুহাড়া এবং ফুলবাড়ি উপজেলার ভাংগামোড় ইউনিয়নের বন্যা দুর্গত প্রায় ১০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ-সময় ১০ টন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু, পিঁয়াজ, মুড়ি, লবন,তেল, ঔষধ ও খাবার স্যালাইন। এসময় উপস্থিত ছিলেন সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু, আন-নাদওয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি রাকিবুল হাসান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ। ত্রান-সাহায্য বিতরণ শেষে সুন্দর বাংলাদেশ চাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করবো এবং উত্তরবঙ্গের অসহায় মানুষের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com