বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শপথ নিলেন মহেশখালীর দুই ইউপির সদস্যর

কাইছার হামিদ মহেশখালী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী এবং কালারমারছড়া ইউপি’র সদস্যরা ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার। ৭ জুলাই বৃহস্পতিবার উপজেলার অডিটোরিয়ামে সদ্যনির্বাচিত উপজেলার বড় মহেশখালী এবং কালারমারছড়া ইউনিয়নের ১৮ জন সদস্য ও ৬ জন সংরক্ষিত আসনের সদস্যরা শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন। উক্ত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল ও বড় মহেশখালীর নবনির্বাচিত চেয়ারম্যান শা আ ম এনায়েত উল্লাহ বাবুল। এতে কালামমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ উপস্থিত না থাকায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।ফলে অভিভাবকহীনের সামিল বলে মনে করেন সচেতনমহল। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২২ দিন পর গত ৬ জুলাই দু’ইউনিয়নের চেয়ারম্যানদ্বয় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক। একদিন পর অর্থাৎ ৭ জুলাই দুই ইউপির ৬ সংরক্ষিত মহিলা সদস্য ও ১৮ সাধারণ সদস্যকে শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ১৫ জুন বড় মহেশখালী ও কালারমারছড়া ইউপি নির্বাচন ইবিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। গত ২৮ জুন মহেশখালীর দুই ইউপি নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com