রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ফরিদপুরের নগরকান্দার চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে ১০ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন এর নিকট নির্ধারিত ফরম, অন্যান্ন শর্তাবলীর কাগজ পত্রসহ সকল প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন। বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হকের কার্যালয়ে সেসকল ফরম জমা দেওয়া হয়। সেখানে সকল প্রার্থীর মনোনয়ন ফরম বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া দাতা সদস্য ইরামরত হোসেন দুলাল এবং তিনজন শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যান্ন সদস্যরা হলেন হাফিজুর রহমান, ইয়াসমিন আক্তার (সংরক্ষিত নারী সদস্য), কাকলী বেগম (সংরক্ষিত নারী সদস্য), বাবলু মোল্যা, মাহবুব হাসান বাকী, ছিরু সরদার, কামরুজ্জামান, হেমায়েত হোসেন রিজু, আব্দুল হান্নান মিয়া এবং ওমর আলী মোল্যা। আগামী  ২৩ জুলাই সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সদস্যরা কমিটির সভাপতি নির্বাচিত করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com